ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সৌদি থেকে দেড় কেজি সোনা নিয়ে বিমানবন্দরে নামেন নোয়াখালীর শরিফ, অতঃপর.. 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।

তিনি জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর এক যাত্রী অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীকে তল্লাশি করে।

তল্লাশির সময় ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

আরটিভি/ এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বেচে নৌপুলিশ, বিক্রি চলে দিনদুপুরেই
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির জেলে রাতে অবাধে ইলিশ শিকার করে দিনের বেলায় বিভিন্ন বাজারে প্রকাশ্যে তা বিক্রি করছে।
২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বেচে নৌপুলিশ, বিক্রি চলে দিনদুপুরেই
বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একসময় টেলিফোন সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল টিএন্ডটি কার্যালয়। ২০০২ সালে কার্যালয়টি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে রূপান্তর করা হয়। অথচ সেই কার্যালয়ের বর্তমান অবস্থা জরাজীর্ণ। চত্বরজুড়ে জন্মেছে আগাছা, জমেছে ময়লা-আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় লোকজনের অভিযোগ, জায়গাটি মলমূত্র ত্যাগের স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
ফসলি জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত কুমিল্লার ২৪ কৃষক পরিবার
কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের প্রাথমিক উদ্যোগের প্রতিবাদে আত্মহত্যার হুমকি দিয়েছেন ২৪টি কৃষক পরিবারের সদস্যরা।
ফসলি জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত কুমিল্লার ২৪ কৃষক পরিবার
আরও পড়ুন
চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
চাকসুর মেয়াদ পূর্ণ হলেও ভাঙা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নজরে আসেনি মুক্তিযুদ্ধ সম্পাদকের
৩১ হাজার কোটি টাকায় আধুনিক হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম