ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে।

২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে বন্ধ রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। এতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সাজেক এলাকা থেকে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়া, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।

এদিকে অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি পুুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
আরও পড়ুন
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত