ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কড়ি কাইট্টা উদ্ধার করে পুরস্কার পেল স্কুলছাত্রী রিশা

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে কড়ি কাইট্টা (কাছিম)।

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা (কাছিম) উদ্ধার করায় স্কুলছাত্রী আয়েশা সিদ্দিকা রিশাকে পুরস্কৃত করছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি এ পুরস্কার প্রদান করেন।

আয়েশা সিদ্দিকা রিশা স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে।

শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্-এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি বলেন, প্রকৃতি ও পরিবেশ বন্ধু এবং মানবিক জেলা প্রশাসক রিশার মহৎ কাজের জন্য যে প্রশংসা পুরস্কারটি দিলেন তা এ ধরণের ভালো কাজে এগিয়ে আসতে সবাইকে উদ্বুদ্ধ করবে। সংশ্লিষ্ট সবাইকে সবসময় সাধ্যমতো এ ধরনের ভালো কাজের পাশে দাঁড়ানো উচিত। ছোট ছোট পায়ে আমরা এভাবেই একদিন লক্ষ্যে পৌঁছাতে পারব।

প্রাণ, প্রকৃতি ও পরিবেশের বন্ধু এবং মানবিক জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমার মধ্যেও রিশার মতো ছোট্ট একটা শিশু বাস করে। রিশার মতো শিশুরা আমাদের প্রেরণা হয়ে উঠুক। সমাজে রিশার মতো আরও অনেক শিশুর জন্ম হোক। অষ্টম শ্রেণির ছাত্রী রিশার প্রাণ ও প্রকৃতির প্রতি প্রেম, দায়িত্ব এবং সচেতনতাবোধ আমাকে আপ্লুত ও বিস্মিত করেছে। যদিও রিশা আরও বড়ো পুরস্কার পাওয়ার দাবিদার কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এরপরেও তাকে এবং সমাজের অন্য সবাইকেই প্রাণ ও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার বিষয়ে আরও উদ্বুদ্ধ করতেই তাকে ডেকে এনে আমরা তার কাজের প্রশংসা করেছি এবং ছোট্ট হলেও একটি পুরস্কার দিতে পেরেছি, এটি করতে পেরে আমাদের ভালো লেগেছে।

উল্লেখ্য, ২৪ অক্টোবর শনিবার রাতে রিশা তাদের বাড়ি যাওয়ার রাস্তায় দেশি কড়ি কাইট্টাটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে রিশার বাবা সাংবাদিক রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাদের খবর দিলে তারা গিয়ে তা জলাশয়ে অবমুক্ত করেন।

এ বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, দুই থেকে তিন দশক আগেও দেশের নদী, খাল, বিল, হাওর ইত্যাদি জলাশয়ে বিভিন্ন প্রজাতির প্রচুর কাছিম দেখা যেত, তবে বাসস্থান ধ্বংস ও ক্রমাগত শিকারের কারণে এই জলজ প্রাণীটি হারিয়ে যেতে বসেছে।

তিনি বলেন, দেশে যতগুলো কচ্ছপের প্রজাতি রয়েছে, নানা কারণে তার সবগুলোর অস্তিত্বই কমবেশি হুমকির মুখে। প্রাণীটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর অনুযায়ী কচ্ছপ সংরক্ষিত প্রাণী। তাই এটি শিকার, হত্যা বা এর কোনো ক্ষতিসাধন করা ২০১২ এর ধারা ৬ এবং ৩৪(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো। অথচ সূর্যের দেখা নেই উত্তরের জেলা কুড়িগ্রামে। সকাল থেকেই ঘন মেঘে ঢাকা আকাশ। কনকনে ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন মানুষ। ঘন মেঘ আর কম দৃশ্যমানতায় মহাসড়কে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের অনুভূতি বেড়েছে পুরো জেলায়।
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’, লিখে কলেজছাত্রীর ‘ভয়ংকর সিদ্ধান্ত’
আরও পড়ুন
সীমান্তে বিজিবির অ্যাকশন, মানব পাচারকারী সেলিম ধরা
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
হারিয়াকোনা থেকে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ