ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: আরটিভি

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দিকদর্শন এটি। সেই লক্ষ্যেই আজকে আমাদের এই জব ফেয়ার এর আয়োজন। সামগ্রিকভাবে এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল, কারণ আমরা না জয়পুরহাট, না বগুড়া, না গাইবান্ধা, না রংপুর, না দিনাজপুর- কারণ দিনাজপুর থেকেও আমাদের দূরত্ব ১১০ কিলোমিটার। কাজেই এই অবস্থার মধ্যে আমাদের এই অঞ্চলকে জাগিয়ে তুলতে হলে এই অঞ্চলের তরুণ তরুণীদেরকে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা আমাদের সবচেয়ে বড় কাজ। সেটার জন্য আজকে এই জবফেয়ার আয়োজন তাদেরকে একটা ধাক্কা দেওয়া।

মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে তাদের মাঝে জাগরণ তৈরি করার ঢেউ তৈরি হবে। এটাকে আমরা ধরে রাখতে চাই এবং আমরা এটার উপর ভিত্তি করে ভবিষ্যতেও আমরা আবারও বড় পরিসরে আরও যাতে সুন্দর হয়, সেই লক্ষ্যে আমরা কাজ সবাই মিলে আরও কাজ করব।

তিনি আরও বলেন, এর চেয়ে আরও সুন্দর অর্থবহ এবং আমাদের নতুন প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য শুধু এই দিনাজপুর ৬ আসন নয়, দিনাজপুর জেলা এবং দিনাজপুরকে কীভাবে বাংলাদেশে আরও সুন্দরভাবে এবং অর্থাৎ সামর্থ্যবানভাবে তুলে ধরা।

মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেন।

এ সময় সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
আরও পড়ুন
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি