ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় খুলনা সিটি করপোরেশন নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। তিন মাসের এ বিশেষ কর্মসূচির দুই মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে।

আগামী এক মাসের জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু কয়েকটা অঞ্চল যেমন খালিশপুরের দুইটা ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে একটু খারাপ হয়েছে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে উক্ত এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কাজের পরিধি আরও বৃদ্ধি করা হবে।

আগামী এক মাসের মধ্যেই খুলনাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক সকাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালসহ ১০নং ওয়ার্ডের লাল হাসপাতালে, ২৫নং ওয়ার্ডের ঋষিপাড়ায় আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এবং ২৯নং ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীর সংখ্যা ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ ক্যাম্পাসমূহের সংশ্লিষ্ট চিকিৎসক, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরও পড়ুন
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার