ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত কর্মীকে প্রধান করে এনসিপির কমিটি গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি অনুমোদন দিয়েছে দলটি। কমিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সাবেক রুকন সদস্য আবদুল মান্নানকে আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

জামায়াতের সাবেক রুকন সদস্য আবদুল মান্নান দলটির সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাবেক সংগঠনিক সম্পাদক এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর শৃঙ্খলাভঙ্গের কারণে আবদুল মান্নানের রুকনিয়ত সদস্য বাতিল করা হয়। দীর্ঘ এক বছর তার পদ স্থগিত ছিল। পরে তিনি নিজের ইচ্ছায় এনসিপিতে যুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নেই।

এদিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।

খন্দকার দিদারুল আলমের দাবি, সুবর্ণচরে এনসিপির কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই তিনি মাঠপর্যায়ে সংগঠক হিসেবে কাজ করে আসছেন। অথচ সাম্প্রতিক সময়ে সংগঠনে যুক্ত হওয়া ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তার অভিযোগ, জেলা পর্যায়ের নেতারা অনৈতিক ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় কমিটি গঠন করেছেন। এ বিষয়ে আগে থেকে তাকে কিছু জানানো হয়নি।

তবে দিদারুল আলমের অভিযোগ অস্বীকার করে এনসিপির নোয়াখালী জেলা আহ্বায়ক কাজী মাইনুদ্দিন তানভীর জানান, উপজেলা সংগঠকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছিল। পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

তিনি বলেন, খন্দকার দিদারুল আলম সাক্ষাৎকার দেননি এবং তার জীবনবৃত্তান্তও জমা দেননি। তবে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতির ঘোষণা দিলেও জেলা কমিটির কাছে দিদারুল আলমের কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পৌঁছায়নি। ফলে এ বিষয়ে জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানে না বলে জানান জেলা এনসিপির আহ্বায়ক।

এদিকে নবগঠিত সুবর্ণচর উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, আমরা স্থানীয়ভাবে সবার সঙ্গে আলোচনা করে জেলা কমিটির কাছে তালিকা পাঠিয়েছিলাম। জেলা কমিটি যাকে যোগ্য মনে করেছে, তাকেই আহ্বায়ক করেছে। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।

দিদারুল আলমের পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে আব্দুল মান্নান আরও দাবি করেন, দিদারুল আলমের বিরুদ্ধে জেলা কমিটির কাছে কিছু লিখিত ও মৌখিক অভিযোগ থাকায় তাকে আহ্বায়ক করা হয়নি। এরপরও আমাদের অনুরোধে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এখন তিনি পদত্যাগ করতে চাইলে তাতে আমাদের কিছু যায় আসে না। উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর শৃঙ্খলাভঙ্গের কারণে আবদুল মান্নানের রুকনিয়ত সদস্য বাতিল করা হয়। দীর্ঘ এক বছর তার পদ স্থগিত ছিল। পরে তিনি নিজের ইচ্ছায় এনসিপিতে যুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নেই।

এদিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।

খন্দকার দিদারুল আলমের দাবি, সুবর্ণচরে এনসিপির কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই তিনি মাঠপর্যায়ে সংগঠক হিসেবে কাজ করে আসছেন। অথচ সাম্প্রতিক সময়ে সংগঠনে যুক্ত হওয়া ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তার অভিযোগ, জেলা পর্যায়ের নেতারা অনৈতিক ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় কমিটি গঠন করেছেন। এ বিষয়ে আগে থেকে তাকে কিছু জানানো হয়নি।

তবে দিদারুল আলমের অভিযোগ অস্বীকার করে এনসিপির নোয়াখালী জেলা আহ্বায়ক কাজী মাইনুদ্দিন তানভীর জানান, উপজেলা সংগঠকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছিল। পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

তিনি বলেন, খন্দকার দিদারুল আলম সাক্ষাৎকার দেননি এবং তার জীবনবৃত্তান্তও জমা দেননি। তবে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতির ঘোষণা দিলেও জেলা কমিটির কাছে দিদারুল আলমের কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পৌঁছায়নি। ফলে এ বিষয়ে জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানে না বলে জানান জেলা এনসিপির আহ্বায়ক।

এদিকে নবগঠিত সুবর্ণচর উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, আমরা স্থানীয়ভাবে সবার সঙ্গে আলোচনা করে জেলা কমিটির কাছে তালিকা পাঠিয়েছিলাম। জেলা কমিটি যাকে যোগ্য মনে করেছে, তাকেই আহ্বায়ক করেছে। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।

দিদারুল আলমের পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে আব্দুল মান্নান আরও দাবি করেন, দিদারুল আলমের বিরুদ্ধে জেলা কমিটির কাছে কিছু লিখিত ও মৌখিক অভিযোগ থাকায় তাকে আহ্বায়ক করা হয়নি। এরপরও আমাদের অনুরোধে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এখন তিনি পদত্যাগ করতে চাইলে তাতে আমাদের কিছু যায় আসে না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলটি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
নেত্রকোনার বারহাট্টায় কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, সাবেক রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
আরও পড়ুন
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
জরুরি বৈঠকে এনসিপি
লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা, জড়িতদেরকে বের করে দেওয়ার দাবি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে কচুকাটা করবে জনগণ: হাসনাত আব্দুল্লাহ