ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুরে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দূর করতে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হলো সরকার। নিজেদের চাঁদায় ৬০ শতাংশ জমি কিনে মাঠ তৈরি করেছেন গ্রামবাসী। এবার মাঠের পাশে আরও ৬০ শতাংশ জমি কিনে তাদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে ৬০ শতাংশ জমি কিনে স্থায়ী খেলার মাঠ তৈরি করেছেন। গ্রামবাসীর এমন প্রশংসনীয় উদ্যোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

গ্রামবাসীর এই উদ্যোগকে উৎসাহিত করতে মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে তাদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। সাত শতাধিক পরিবারের এই গ্রামে দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। ধান কাটার পর ফাঁকা জমিতে সাময়িকভাবে খেলার সুযোগ মিললেও চাষাবাদ শুরু হলে তা বন্ধ হয়ে যেত।

এমন পরিস্থিতিতে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে মাঠের জন্য জমি কেনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় গ্রামের বিত্তবান থেকে শুরু করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেউ ২০০, কেউ ৫০০, ১ হাজার, আবার কেউ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেন।

এ উদ্যোগে জমির মালিক ইকবাল হোসেন সুজন এক শতাংশ জমি দান করেন। বাকি ৫৯ শতাংশ জমি কিনতে ব্যয় হয় ৩০ লাখ ৬৮ হাজার টাকা। গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জমিটি গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নতুন খেলার মাঠ।

গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করেন। গ্রামবাসীর উদ্যোগের বিস্তারিত জেনে তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন এবং পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রতিমন্ত্রী জানতে পারেন, গ্রামবাসীর কেনা মাঠের পাশেই আরও ৬০ শতাংশ জমি রয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ওই জমিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক ও স্বউদ্যোগী কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি, তা হবে বিশেষ কিছু।’

এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সংশ্লিষ্টদের সম্মান জানাতে আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রামবাসীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সরকারের সহযোগিতায় বাবুপুরে গড়ে উঠতে যাচ্ছে আরও বড় পরিসরের খেলার মাঠ। স্থানীয় মানুষের অংশগ্রহণে উন্নয়নের এমন উদ্যোগ শুধু একটি গ্রামের শিশু-কিশোরদের জন্যই নয়, সারা দেশের জন্যও হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে সামাজিক অপরাধ কমে আসবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি গড়ে তুলতে চান। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে যুবসমাজ ও পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চাই, পল্লবী ও রূপনগরের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি গড়ে উঠুক। শুধু ক্লাব গঠন করলেই হবে না, সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এ জন্য খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী ও সার্বিক সহযোগিতা সরকারিভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে দেওয়ার ব্যবস্থা করব।’ তরুণদের উদ্দেশে আমিনুল হক বলেন, যুবসমাজ চাইলে সমাজের সব ধরনের বিশৃঙ্খলা দূর করে একটি শৃঙ্খলিত সমাজ গড়ে তুলতে পারে। তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে মাদকসহ সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। তিনি দল-মতনির্বিশেষে সবাইকে এ সামাজিক পরিবর্তনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত এসব মাঠের কাজ শুরু হবে। এ ছাড়া রূপনগরের একটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই জায়গায় ৩২টি প্লট বরাদ্দ দেওয়া থাকায় বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্লটের বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের অন্য জায়গায় প্লটের ব্যবস্থা করে দিলে তাঁরা মাঠের জন্য জায়গাটি ছেড়ে দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে মাঠটি খেলার উপযোগী করতে সেখানে কৃত্রিম ঘাস, চারপাশে সীমানাপ্রাচীর ও আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, এলাকার মানুষের পানির সংকট সমাধানে কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে আগামী এক সপ্তাহের মধ্যে নলকূপ স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার সামাজিক সমস্যাগুলো সমাধানেও তিনি কাজ করছেন। চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অন্যায় করে, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত, তাদের কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। সে যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কেউ আমার নাম কিংবা দলের নাম ব্যবহার করে অন্যায় করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপপ্রচারের পথে না গিয়ে সত্যকে ধারণ করতে হবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমিনুল হক আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম ইতিমধ্যে পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত অসহায় ও সুবিধাপ্রাপ্য পরিবারগুলোকে চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে নগর বিএনপি নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, কর্মসূচির আয়োজক পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদুল হুদা কমপ্লেক্স ও ডুইপ প্লটে তিনটি গভীর নলকূপ এবং তালাব ক্যাম্পে মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্মিত গোসলখানা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরটিভি/এসআর  
তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে সামাজিক অপরাধ কমে আসবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ 
এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০। প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয় বাংলাদেশের আর্চাররা। লাল-সবুজদের পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬।  ‎ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে। তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ। কাজাখস্তান করে ৫২। শেষ সেটে দুই দলই চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫২–৫১ পয়েন্টে জিতে ৬–২ ব্যবধানে ম্যাচটা নিজেদের করে নেয়। আরটিভি/এসআর
এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ 
আরও পড়ুন
এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন করবেন যেভাবে