ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

তিন দিন পরেও আলো আঁধারিতে নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০১৮, ০৫:১০ পিএম

ঘূর্ণিঝড়ে টাওয়ার ভেঙে পড়ার কারণে গোটা নেত্রকোনা জেলায় তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তিন দিন পর সোমবার থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এখনও অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরম পর্যায়ে।

জানা গেছে, রোববার রাতে শহরের সাতপাই এলাকায় অবস্থিত নেত্রকোনা সরকারি কলেজে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরে একে একে শহরের জয়নগর, নাগড়া, মুক্তারপাড়া ও পাটপট্টি এলাকায় বিদ্যুতের লাইন দেয়া হয়। অন্যদিকে সাতপাই আবাসিক এলাকায় এখনও বিদ্যুতের লাইন দেয়া হয়নি। এই এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার কারণে স্থানীয়রা শিগগিরই বিদ্যুৎ আসা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

এদিকে আটপাড়া, মদন ও পূর্বধলা উপজেলার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা হলেও কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, বারহাট্টা ও কেন্দুয়া উপজেলায় এখনও বিদ্যুতের লাইন দিতে পারেনি পল্লীবিদ্যুৎ।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাত ১২টার দিকে নেত্রকোনা শহরের কিছু কিছু এলাকায় লাইন দেয়া হলেও সারা রাত বিদ্যুৎ ছিল না। দিনেও বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

সাতপাই এলাকার বাসিন্দা নেত্রকোনা সরকারি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা আরটিভি অনলাইনকে জানান, আমাদের এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি। খুঁটি ভেঙে যাওয়ার কারণে হয়তো আরও কয়েক দিন বিদ্যুৎ আসবে না।

শহরের হাসপাতাল এলাকার বাসিন্দা সাংবাদিক পল্লব চক্রবর্তী বলেন, রোববার রাত ১২টার দিকে আমাদের এলাকায় বিদ্যুৎ এলেও পরে চলে গেছে। সারা রাত বিদ্যুৎ ছিল না। দিনের বেলাতেও আসা যাওয়া করছে বিদ্যুৎ।

গাড়া রোডের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিলা খান আরটিভি অনলাইনকে বলেন, নেত্রকোনা সরকারি কলেজ ও শহরের ভিআইপি এলাকাগুলোতে বিদ্যুৎ এলেও আমাদের এখানে লাইন দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী হেলাল মো. আফজাল আরটিভি অনলাইনকে বলেন, শহরের অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আমরা রাত-দিন কাজ করছি। আশা করছি আর ৮-১০ ঘণ্টার মধ্যেই পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করতে পারব।

পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মুজিবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, আমি এখন মিটিংয়ে আছি। বিদ্যুতের বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে।

গেল শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় ১৫ মিনিটের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে নেত্রকোনা পৌর শহরসহ গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পাকা ধান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

জেবি/সি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
তায়েবের মাথায় পিস্তল ঠেকালেন মাহি
অক্টোবরে ‘অন্ধকার জগৎ’
‘অন্ধকার জগৎ’-এ নাচছেন মাহি
দিনের বেলায় ঢাকার আকাশে রাতের অন্ধকার