
জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) মধ্যরাতে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন এসব মদ জব্দ করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ সীমান্তের পিলারের কাছে গাছ বাড়ি নামক স্থানে অভিযান চালান দাঁতভাঙা বিওপির বিজিবির সদস্যরা। এ সময় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




