ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: আরটিভি

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির শাহ গোলাম হোসেন ভারতে মুম্বাই শহরের বাসিন্দা। সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি।

সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্যাথলজি পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা সোনার ওজন ৮১৩. ৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকেই পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার  মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
আরও পড়ুন
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন সোনাবাড়ীয়ার শতাধিক মানুষ
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে শিক্ষার্থী
কলারোয়ায় রাস্তা দখল করার ‘খেসারত’ দিলেন ৯ ব্যবসায়ী