ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৮ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পেপুলবাড়িয়া গ্রামের আগাড়ের মাঠে ইসমাইলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল গণি খেদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে ওই নারী কীভাবে সেখানে এলেন, তা জানা যায়নি। তিনি সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়েও পরিচয় শনাক্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কুসুমপুর বিজিবির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ওই নারী বোরকা পরিহিত ছিলেন। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং একটি কানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত ছিল। তবে তার মৃত্যুর সময় ও কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল ভারত সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হওয়ায় বিষয়টি মহেশপুর থানা পুলিশের আওতাধীন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করছে। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
পিরোজপুরে মঠবাড়িয়ায় পুকুরে গভীর রাতে টেঁটা দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় সাকিবুল হাসান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যাওয়াই কাল হলো শ্রাবনের
শিক্ষকতার পাশাপাশি চা-ফুচকার দোকান দিয়ে বাজিমাত মিনার
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম