ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের মৃত কামাল হোসেন ও কুলসুম বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেনের চাচাতো ভাই পিয়াস (৩০) শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তার কাছে হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল। তিন-চার দিন আগে হৃদয় সেখানে যান। পরে বুধবার সকালে মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানা পুলিশ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সঙ্গে থাকা মানিব্যাগ থেকে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করেন। পরে নিহতের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। নিহতের স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে তিনি জানান, হৃদয় সাঁতার জানতেন না।

এ বিষয়ে পুলিশ জানায়, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
‘স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
আরও পড়ুন
নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়ানোই কাল হলো দুই বৃদ্ধের
গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা
মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাহসিফের
তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে