ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: আরটিভি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। উদ্বোধনের দিনই উপজেলার বিভিন্ন সড়কের পাশে ৫০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঘিওর পঞ্চরাস্তা থেকে সিংজুরী ও ঘিওর পঞ্চরাস্তা থেকে তেরশ্রী পর্যন্ত সড়কের দু'পাশে বিভিন্ন স্থানে তাল গাছের চারাগুলো রোপণ করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঘিওর পঞ্চরাস্তা থেকে সিংজুরী, ঘিওর পঞ্চরাস্তা থেকে তেরশ্রী এবং ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দোতরা বাজার পর্যন্ত তিনটি সড়কে পর্যায়ক্রমে মোট ১ হাজার তালগাছ রোপণ করা হবে। ঘিওর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, ঘিওর উত্তরপাড়া যুবসমাজের সহযোগিতায় এবং সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদক প্রতিরোধসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় তালগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল বলেন, আমার বাবার নামেই মূলত এই ফাউন্ডেশন। বাবার নির্দেশনা ও তার আদর্শ ধরে রেখেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা আমাদের। বর্তমানে ঘিওর উপজেলায় আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতে মানুষের চাহিদা অনুযায়ী পুরো জেলাতেও কাজ করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন বলেন, তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশের উপকার হবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতেও তালগাছ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মানুষ গাছের ছায়া পাবে, ফল পাবে। সব মিলিয়ে এ উদ্যোগ থেকে মানুষ উপকৃত হবে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন এলাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে। তাদের বেশ কিছু কার্যক্রম আমি দেখেছি এবং শুনেছি। এর আগেও তাদের সঙ্গে কয়েকটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছি, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি চাই, সবাই ভালো কাজে এগিয়ে আসুক। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে প্রশাসন তাদের পাশে থাকবে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় মানিকগঞ্জ-১ আসনেও ইতিমধ্যে লক্ষাধিক গাছ রোপণ করা হয়েছে। আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। ফাউন্ডেশনসহ সবাইকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃক্ষরোপণের এ উদ্যোগ কেবল সবুজায়ন বৃদ্ধি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় ঘিওর উপজেলা প্রশাসন, ঘিওর থানা, আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে।
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
আরও পড়ুন
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র রিদোয়ান
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান