ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক নামে তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ববি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমনগর বাজারের কাছে পালপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অনিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি অনিক অন্য এক মেয়ের সঙ্গে কথা বলায় ববি মনঃক্ষুণ্ন ছিলেন।

ওসি আরও বলেন, সোমবার সকালে তাদের দেখা হলে কথাবার্তার একপর্যায়ে ববি ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। দুপুর ২টার দিকে অনিক থানায় এসে জানান, তিনি ববির বিরুদ্ধে কোনও অভিযোগ করবেন না। দুজনের অভিভাবক এলে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

অনিক হাসনাত মুন্না ঝিনাইদহের বাসিন্দা। তিনি খুলনায় থেকে পড়াশোনা করেন। ববি আক্তারের বাড়ি সোনাডাঙ্গা থানায়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
সাভারে এক রাতে ২ বাসে আগুন
সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সাভারে এক রাতে ২ বাসে আগুন
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
বিয়ে নিয়ে বিরোধ, জলপ্রপাতে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যে কাণ্ড ঘটালেন যুবক
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী