ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সাভারে এক রাতে ২ বাসে আগুন

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: আরটিভি

সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এবং সোমবার (৯ নভেম্বর) ভোরে বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাত ১টার দিকে গেন্ডা এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা পোশাক শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভোর ৪টার দিকে বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি নাশকতার অংশ হিসেবে বাসদুটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে দুটি বাসের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সড়কের পাশে যত্রতত্র বাস পার্ক করে রাখার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক নামে তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ববি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
আরও পড়ুন
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
রাজধানীতে বাসে আগুন
ঢাকায় আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, যা বলছে ডিএমপি