ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে তপন সরকার নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষক অভিনব কায়দায় ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরলেও শেষ রক্ষা হয়নি।

সোমবার (৯ নভেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার ৬৪ নম্বর নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকার দীর্ঘদিন ধরে কতিপয় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নে লিপ্ত ছিলেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীরা সম্প্রতি তাদের অভিভাবকদের জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ভিড় জমান এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ের চত্বরে শত শত মানুষ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন।

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এবং নিজের অপরাধ ঢাকতে শিক্ষক তপন সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেন। জনরোষ থেকে বাঁচতে তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার ভান ধরেন। শিক্ষক তপন এমনভাবে নিস্তেজ হয়ে পড়েছিলেন যেন তিনি সত্যিই স্ট্রোক করেছেন বা জ্ঞান হারিয়েছেন। তবে উপস্থিত সচেতন জনতা ও অভিভাবকরা তার এই নাটক ধরে ফেলেন এবং বুঝতে পারেন এটি নিজেকে বাঁচানোর একটি ফন্দি মাত্র।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও সহকারী শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিক্ষককে নাটকীয় ভনিতা থেকে তুলে নিয়ে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিশুদের সুরক্ষার দায়িত্বে থাকা একজন শিক্ষকের এমন নৈতিকতাহীন আচরণে ফুঁসে উঠেছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা। তারা অবিলম্বে ওই শিক্ষকের কঠোর শাস্তি এবং চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার এসব বিষয়ে শিক্ষা অফিসকে কখনোই অবহিত করেনি বলেও অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, সংবাদটি পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত বলে জানায়। শিক্ষা অফিস থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষক তপন সরকারের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। 
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈরে আজমরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
আরও পড়ুন
এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
টাঙ্গাইলে লোকালয়ে দুই মেছোবাঘ, আতঙ্কে গ্রামবাসী
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট