ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলো দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থী অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সোমবার ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে। এ সময় ফ্যানের ঘূর্ণায়মান পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। একই ঘটনায় অর্কও আহত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল জানান, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। আগে কয়েকবার মেরামত করা হলেও তাতে সমস্যার সমাধান হয়নি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে এটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। ফ্যান ভেঙে পড়ার ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত ভবনটি মেরামত না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এর আগে দুই দফা বরাদ্দ এলেও জমি সংক্রান্ত জটিলতায় তা ফেরত গেছে। বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য তিনটি কক্ষ বরাদ্দ থাকার কথা থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের ওই ভবনে পাঠদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ জানান, বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন। আশ্রয়কেন্দ্রে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা যায় কিনা, সেটিও খতিয়ে দেখা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটির আধুনিকায়নে নেওয়া হয়েছে হাইব্রিড মডেলের পরিকল্পনা। এর আওতায় পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে, আর বাকি অংশ ভেঙে নির্মাণ করা হবে নতুন অবকাঠামো। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
বিনিয়োগের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রপ্তানিমুখী ইপিজেড (EPZ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-০২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নোয়াখালী সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন