ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নৈশ প্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফটকের তালা খুলে দেয়।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, রোববার দিবাগত রাতে নৈশ প্রহরী পলাশ তাকে ফোনে আগুন লাগানোর ঘটনা জানান। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কলেজ ফটকে একটি তালা ঝুলতে দেখা যায়।

আবুল কালাম আজাদ বলেন, কলেজের জায়গা নিয়ে দ্বন্দ্ব অথবা ফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বকাঝকা করার কারণে এ ঘটনা ঘটতে পারে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার কামরুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্যকলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটির আধুনিকায়নে নেওয়া হয়েছে হাইব্রিড মডেলের পরিকল্পনা। এর আওতায় পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে, আর বাকি অংশ ভেঙে নির্মাণ করা হবে নতুন অবকাঠামো। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
বিনিয়োগের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রপ্তানিমুখী ইপিজেড (EPZ) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-০২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
ফটিকছড়িতে রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা ও বিনিয়োগ আকর্ষণে বিডার সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর
আরও পড়ুন
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
বরগুনায় ফেরিতে আগুন দেওয়ার চেষ্টা
সাভারে এক রাতে ২ বাসে আগুন
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের