ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এতে চিকিৎসা নিতে এসে উল্টো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন রোগীরা।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল ভবনের আশপাশে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। অপরিচ্ছন্ন টয়লেট ও গোসলখানা ব্যবহারে বাধ্য হচ্ছেন রোগীরা। সামান্য বৃষ্টিতেই জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। তৈরি হচ্ছে মশার বংশবিস্তারের পরিবেশ।

হাসপাতালটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। চিকিৎসক সংকটের পাশাপাশি শিশু, মেডিসিন, গাইনি ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ নেই। সিবিসিসহ প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জামের অভাব, দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন অচল এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে বিকল।

রোগীর স্বজনদের অভিযোগ, ভর্তি হওয়ার পর অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। নানা অজুহাতে রোগীদের চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানো হয়। এ ছাড়া রোগীর অনুপাতে খাবার সরবরাহ না করা এবং নির্ধারিত সময়ে খাবার না পাওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জনবল সংকটের অজুহাতে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলা করা হচ্ছে। নিয়মিত তদারকি ও দায়িত্বশীলদের জবাবদিহি না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, হাসপাতালের চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময়ে এ ধরনের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, রোগীদের শুধু চিকিৎসা দিলেই হবে না, স্বাস্থ্যসম্মত পরিবেশও নিশ্চিত করতে হবে। তবে পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর রোগীর সুস্থতা অনেকাংশে নির্ভর করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে আঘাত ও কালশিটে দাগসহ দাফন, তিন মাস পর যা ঘটল
মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহে আঘাত ও কালশিটে দাগ দেখেছিলেন স্বজনেরা। সন্দেহ হয়, স্বাভাবিক মৃত্যু নয়; নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সুফিয়া বেগম। জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন তার বোন। সেই মামলার তদন্তে তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে সুফিয়ার মরদেহ।
শরীরে আঘাত ও কালশিটে দাগসহ দাফন, তিন মাস পর যা ঘটল
বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী, অতঃপর....
শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ফলে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মো. উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী, অতঃপর....
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন।
স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
আরও পড়ুন
দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত লংগদুর মানুষ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের