
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তে আগুন চারিদিকে চড়িয়ে পড়লে এসময় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৬টি বসতঘর ও ঘরে থাকা সব জিনিষপত্র। এলাকাটি দূর্গম ও সহজ যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। স্থানীয়দের ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়িন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থল বান্দরবান সদর থেকে কাছে হওয়ায় সদর থেকে লোকজন এসে প্রায় ১ ঘন্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আরটিভি/জেএমএ


