ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: আরটিভি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়   ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আরও পড়ুন
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি
অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা
গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি