ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিহত শহিদুল ইসলাম মনা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান।

এর আগে, রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার (৫২), তার মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগবিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। তখন মনা বাড়ির দরজার সামনে বসে মোবাইল ব্যবহার করছিলেন।

এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুক, পেট ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সোমবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার 
সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সফেন(সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন।  সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আরটিভি/এমএ
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। 
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান
আরও পড়ুন
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৬৫
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী