
চাঁদপুরে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আরটিভি/আইএম



