ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
গ্রেপ্তার অমেদুল ইসলাম। ছবি: আরটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অমেদুল ইসলাম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অমেদুল ইসলাম উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে ও সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় করা।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে পিটুনি দিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ছাড়া নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
আরও পড়ুন
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ, অতঃপর...
কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩