ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি মো. মুকবুল হোসেন (৫৫) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহসভাপতি।

অভিযানে গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- ​সন্ত্রাসবিরোধী মামলায় মো. মোমেন ও মো. আকাশ বিশ্বাস, বৈষম্যবিরোধী মামলায় রিফাত হাসান, ​মাদক মামলায় মো. জাহিদুল ইসলাম ও রুবেল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ওহিদ ও সানি।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
আরও পড়ুন
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩