ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন ইউএনও কে এম ইশমাম : ছবি আরটিভি

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি। একইসঙ্গে সেবা প্রত্যাশীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য তাদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।

সোমবার (৯ নভেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসক তাকে ২৮ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার ডান পায়ে ব্যান্ডেজ রয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে ১৯ অক্টোবর থেকে বাংলোয় অবস্থান করেই দাপ্তরিক কাজ করছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে বসেই ফাইলপত্রে স্বাক্ষর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এমনকি মাঝে মধ্যে পায়ে ব্যান্ডেজ নিয়েই উপজেলা পরিষদের আশপাশে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোয় দেখা যায়, সেবা প্রত্যাশীদের বেশ ভিড়। আগত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন।

মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় প্রতিদিনই ইউএনওর কাছে যেতে হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি তার অদম্য মানসিকতার পরিচয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কে এম ইশমাম মতলব পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।

ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা প্রয়োজনে তার কাছে আসেন। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন-রাত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি এটি আমার নৈতিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩