ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: আরটিভি

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দীনসহ ২৮ জন এবং গত ১০ দিনে সর্বমোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান নিশ্চিত করেন।

এর মধ্যে গত ১০ দিনে সদর থানায় ১১ জন, শৈলকূপা থানায় ৯ জন, হরিণাকুন্ডু থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, কোর্টচাঁদপুর থানায় ১২ জন ও মহেশপুর থানায় ৯ জন গ্রেপ্তার হয়েছেন।

গোপন বৈঠকের সময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বর্তমান যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুজ্জামান পিকুল, যুবলীগ নেতা লিটন হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি কর্মীরা।

এদিকে গ্রেপ্তার ও পুলিশি অভিযানের মধ্যেই পুরোনো ভিডিও পাঠিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সর্বাত্মক ধর্মঘট সফল দাবি করে মঙ্গলবার ভোররাতের কর্মসূচির কথা বলে গণমাধ্যমে একটি ভিডিও পাঠানো হয়। তবে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে, গণমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি ভুয়া ও পুরোনো। সেটি মূলত গত ৪ নভেম্বরের ঘটনার ফুটেজ, যা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি ও গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়েছিল।

অন্যদিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি দোতলা বাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামে শিক্ষার্থী বহনকারী বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ হামলার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ভাটই বাজার এলাকায় মহাসড়ক নির্মাণকাজের দরুন তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে ছিল বাসটি। যানজট ছাড়ার পর বাসটি পুনরায় চলতে শুরু করে চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চলন্ত বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়। বাসটির গতি থাকায় পেট্রোল বোমাটি সরাসরি বাসের গায়ে না লেগে চাকার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা অন্তত ৩৫ জন শিক্ষার্থী। তবে হঠাৎ এই হামলায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা আতঙ্কিত কণ্ঠে জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাসটি ছেড়েছিল। কিছুদূর যেতেই হঠাৎ বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা সবাই এক ভয়াবহ হাত থেকে বেঁচে গেছি।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে বাসটিকে নিরাপদে ইবি ক্যাম্পাসে পৌঁছে দেয়।

আইনগত ব্যবস্থার অংশ হিসেবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই নাশকতার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাতে আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/এমএইচজে
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
দিনভর মাঠে সোনালি ধানের পরিচর্যা, ঘরে তোলার অপেক্ষা। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতেই কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া নামে এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
আরও পড়ুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৬৬ জন ধরা, শীর্ষে মিরপুর
বোন মারা গেছে, লাশ নিয়ে যান বলে পালালেন স্বামী
স্পিড ব্রেকার কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ, গুরুতর আহত বান্ধবী
ঝিনাইদহে অবৈধভাবে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক