ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল, ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশনে যুবদলের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত যুবদল কর্মী নাজমুল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। এ সময় আব্দুল্লাহপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে শওকত মাঝি বাড়ীর সামনে পৌঁছালে আমাকে অবরুদ্ধ করে বেশ কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে আমি মাটিতে লুটিয়ে পড়ি।

নাজমুল আরও বলেন, আমি এদের মধ্যে শওকত মাঝি, রুবেল, সাইফুল ও হানিফকে চিনতে পেরেছি। তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। তারা বিগত সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, রাতে যুবদলের মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদল কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ইতোমধ্যে এই ঘটনাটি জেনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, লংগদু জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লংগদু উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় সংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি কাঁচা থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রস্তাবিত এই হেরিংবোন রাস্তাটি পুরোপুরি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে উল্লেখ করে তিনি লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আরটিভি/এসআর
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন— চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা সুকৌশলে বাড়ি দুটিতে এসব ভীতিপ্রদ সামগ্রী রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’ ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা আমি জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগের। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
আরও পড়ুন
সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ