ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি

মুন্সীগঞ্জ  প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
ছবি : আরটিভি

মুন্সীগঞ্জে মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন এলাকায় নদী, খাল ও তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’ গড়ে তোলার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ফিরে এসেছেন তিন সাংবাদিক।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করেও বক্তব্য পাননি তারা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছ, থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিরুদ্ধে সরকারি খাসজমি, খাল, নদী ও স্থানীয়দের ফসলি জমি দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর বক্তব্য জানতে এ দিন তার কার্যালয়ে যান আরটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ ও বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন।

সাংবাদিকদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্টাফ অফিসার ও সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের মাধ্যমে সাক্ষাতের চেষ্টা করেন তারা। এ সময় তাদের ভিজিটিং কার্ড নিয়ে অপেক্ষা করতে বলা হয়। পরে একাধিকবার আলোচনার বিষয় জানতে চাওয়া হলেও থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিষয়ে বক্তব্য নেওয়ার কথা জানানো হয়। এরপরও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভির প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন জানান, প্রায় তিন মাস আগে একই বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য চাইতে গেলে তিনি দুই দিন সময় নিয়েছিলেন। পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার সরাসরি কার্যালয়ে গিয়েও দীর্ঘ সময় অপেক্ষার পর বক্তব্য ছাড়াই ফিরে আসতে হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সাংবাদিকরা অসন্তোষ প্রকাশ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসকের ব্যস্ততার কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান বলে অভিযোগ করেন লিংকন।

বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ একটি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদে বক্তব্য নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এতে তাদের অন্যান্য সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ বলেন, জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য চাইতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই অসহযোগিতার মুখে পড়তে হয়। একাধিকবার ফোন করেও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন। তিনি জানান, বিভাগীয় কমিশনার বৈঠকে রয়েছেন। বিষয়টি তাকে অবহিত করা হবে। তবে পরবর্তী সময়ে একাধিকবার ফোন করেও বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র গত ২৮ অক্টোবর সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়। বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পাওয়ার গ্রিড ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়ই কম ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা দেখা দিত। নতুন অবকাঠামোর আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দু’টি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে। পাওয়ার গ্রিডের মতে, নতুন এ সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ কমানো এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও অগ্রগতি হবে। দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে নির্ভরযোগ্য, স্থিতিশীল ও টেকসই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। আরটিভি/এসআর
সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।  বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২
সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পলাতকদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সড়কমন্ত্রী
মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী