ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি

কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ছবি : আরটিভি

এজাহারে সাত আসামি। তদন্ত শেষে তাদের ছয়জনই বাদ। মামলায় রাখা হয়েছে শুধু এজাহারের এক নম্বর আসামিকে, আর যুক্ত করা হয়েছে নতুন কয়েকজনের নাম। কুড়িগ্রামের মোগলবাসায় অটোরিকশাচালক জাহিদ হাসান (বছির) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে এমন অভিযোগ তুলেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

তাদের দাবি, এজাহারভুক্ত আসামিদের বাদ দিয়ে দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে মামলাটি পুনঃতদন্ত করতে হবে। একই সঙ্গে এজাহারভুক্ত ছয়জনকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে।

এমন দাবি নিয়ে বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোগলবাসা কেকতির পাড় গ্রামের অটোরিকশাচালক জাহিদ হাসান বছিরকে আসাদুজ্জামান ও তার পরিবারের লোকজন বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। তবে তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা। নিহতের পরিবারের দাবি, ওই প্রতিবেদনে এজাহারভুক্ত এক নম্বর আসামি ছাড়া বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন কয়েকজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের অভিযোগ, এভাবে তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা আড়ালে থেকে যেতে পারে এবং হত্যার সঙ্গে জড়িতরা আইনের আওতার বাইরে থাকার সুযোগ পেতে পারেন।

নিহতের স্বজনদের দাবি, নতুন করে যাদের নাম তদন্ত প্রতিবেদনে এসেছে, তাদের বিষয়টিও যাচাই করতে হবে। পাশাপাশি এজাহারভুক্ত ছয়জনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে তাদের মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও পুনঃতদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
আরও পড়ুন
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
কিশোরকে নিয়ে ঝোপে যুবকের ২২ মিনিট, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড