ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
সরকারি আইনউদ্দিন কলেজ। ফাইল ছবি

ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে ফয়সাল আলী (১৮) নামে সরকারি আইনউদ্দিন কলেজের এক ছাত্র। উত্তরপত্রে বন্ধুদের জন্য সরকারের কাছে ‌‘বউ’ চেয়েছে সে। এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে, পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক বিষয়টি দেখতে পেয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান।

কলেজ সূত্রে জানা গেছে, এক মাস আগে কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ হয়। সরকারি আইনউদ্দিন কলেজে অন্য শিক্ষার্থীদের মতো দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলীও এ পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ফয়সাল আলী ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছে, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলীর ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন-চারদিন পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এসব লেখাগুলো দেখতে পাই। পরবর্তীতে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করি। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একজন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা খুবই লজ্জাজনক।

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারও দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, লজ্জাজনক। এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেওয়া হয়নি।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা
মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার করা হয়। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। তার প্রতিনিধি মাহমুদুল হাসান জানান, মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে দেশবাসী ও নিজ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও জানান বাবর। এদিকে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতার কারণে তাদের প্রিয় নেতার শরীরে নানা জটিলতা তৈরি হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আরটিভি/এসকে
মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী
কুমিল্লার তিতাসের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ অনেকে।
প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লা তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। কারখানাজুড়ে ছিল তেলাপোকার উপদ্রব।
তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, অতঃপর...
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা।
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
আরও পড়ুন
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী