ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
ছবি : সংগৃহীত

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজার এলাকার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। একইদিন রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন এনসিপি নেত্রী তানিয়া আমিন।

ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে ঢোকেন। তারা খোরশেদ আলমের দিকে এগিয়ে গেলে তিনিও তানিয়া আমিনের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাকে মারধর শুরু করেন। তাদের মধ্যে তানিয়া আমিনও তাকে চড়-থাপ্পড় মারেন। এ সময় তিনি বলতে থাকেন, তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?

জানতে চাইলে তানিয়া আমিন বলেন, তার কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আমার গায়ে হাত তুলতে উদ্যত হন। একপর্যায়ে বাধ্য হয়ে আমরা তার গায়ে হাত তুলি। পরে তাকে পুলিশের কাছে নিয়ে যাই।

তিনি বলেন, প্রথমে পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে পুলিশ তার মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতার বিষয়ে যোগাযোগের তথ্য পেয়েছে বলে তাকে জানিয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তার মুঠোফোনে এর প্রমাণ পাওয়া গেছে।

ওসি আরও জানান, এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে খোরশেদ আলম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড় দিয়ে গত দুইদিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন।
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা
আরও পড়ুন
আটটি পিস্তল নিয়ে ভিডিও বানিয়ে হুমকি দেওয়া সেই ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
চট্টগ্রামে তেলের গুদামে আগুন