ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: সংগৃহীত

নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।

কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—তিন বিভাগে সাফল্য পাওয়া এসব শিক্ষার্থী এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া তিন শিক্ষার্থী হলেন— কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), কামিল দ্বিতীয় বর্ষের মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা)।

জানা গেছে, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় একযোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা—পাঁচটি বিভাগ রাখা হয়।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেন। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান।

কবিতা আবৃত্তিতে প্রথম হওয়া আলামিন আশিক বলেন, ‘আল্লাহর রহমত এবং পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে।’

উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া আনিচুর রহমান সাইফী বলেন, ‘এ অর্জন শুধু আমার একার নয়; মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’

রচনায় প্রথম হওয়া ফারহাজুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, ‘তিন শিক্ষার্থীর এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আশা করছি, জাতীয় পর্যায়েও তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করবে এবং প্রতিষ্ঠান তথা দেশের জন্য অবদান রাখবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড় দিয়ে গত দুইদিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন।
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা
আরও পড়ুন
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬