ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি, স্থানীয়দের ক্ষোভ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

বগুড়ার মাটিডালী মোড়ে স্থাপিত শেনইয়াং এফ-৬ যুদ্ধবিমানের স্মারক ভাস্কর্যের লেজের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে অযত্ন ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটির বিভিন্ন অংশ বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) মাটিডালী মোড়ে গিয়ে যুদ্ধবিমানটির লেজের অংশ খোয়া যাওয়ার বিষয়টি জানা যায়।

প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর পুরোনো শেনইয়াং এফ-৬ যুদ্ধবিমানটি স্মারক ভাস্কর্য হিসেবে স্থাপন করা হয়। এরপর থেকেই এলাকাটি ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মোড়ের স্মারকটি দেখতে প্রতিদিন ভিড় করেন নানা বয়সী মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা বিমানটির লেজের দিকের একটি অংশ খুলে নিয়ে যায়। এর আগেও বিমানটির পাখায় থাকা দুটি ধাতব অংশ চুরির চেষ্টা ও চুরির ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো পুনরায় স্থাপন করা হলেও পরবর্তী সময়ে আবারও চুরি হয়ে যায়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই পথে যাওয়ার সময় দেখি বিমানের লেজের অংশটা খুলে নিয়ে গেছে। এর আগেও বিমানটির পাখায় থাকা দুটি ধাতব অংশ মাদকসেবীরা চুরির চেষ্টা করেছে। সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো দুবার লাগিয়ে নেওয়া হলেও পরবর্তীতে আবারও তা চুরি হয়ে যায়। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে, যা আমাদের শহরের সৌন্দর্যের মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।’

মাটিডালী বাজার এলাকার আরেক বাসিন্দা রনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি দেখভালের দায়িত্বে নিয়োজিত কোনো নিরাপত্তাকর্মী নেই। পর্যাপ্ত নজরদারি না থাকায় নেশাগ্রস্ত ও অপরাধ চক্রের সদস্যরা সুযোগ বুঝে ঐতিহাসিক এই স্মারকটির একে একে বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে।’

এ অবস্থায় চুরি যাওয়া অংশগুলো দ্রুত মেরামত, স্মারকটির স্থায়ী নিরাপত্তা নিশ্চিত এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চট্টগ্রামের প্রথম সুয়ারেজ প্রকল্পের (পয়ঃনিষ্কাশন) প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ হচ্ছে। চট্টগ্রামকে ‘স্বাস্থ্যকর নগরী’ গড়ার লক্ষ্যে বাস্তবায়নাধীন এই প্রকল্প জুলাই মাসেই চালু হবে।
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
বান্দরবানে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে ভুয়া জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করে পাহাড়ি এলাকায় জমি দখলের চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আরও পড়ুন
দরিদ্র পরিবারের কিশোরীকে অন্তঃসত্ত্বা করে পালালেন আদম ব্যবসায়ী
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালু করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী