
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার অদূরে মুরগী হাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রদলকর্মী তৌফিক (২৪), আলমগীর হোসেন (৫০) ও মাহবুর রহমান (৩০)।
জানা গেছে , রাতে তুচ্ছ ঘটনা কেন্দ্র আসাদুলসহ ২০ থেকে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদলের ওই তিনজনকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার জন্য এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


