ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের মুলাডুলি রেলস্টেশনের পূর্ব পাশে একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত‍্যু হয়েছে। তবে কখন বা কোন ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রেনের দরজা বা ছাদ থেকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকাটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় তাদের খবর দেওয়া হয়। পরে তারা এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চারদিন আটকে রাখেন তরুণীকে। পরে বিভিন্ন স্থানে নিয়ে দুই বন্ধুসহ করেন দলবদ্ধ ধর্ষণ।
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরাল / বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় এবার লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
শহরের শিশুদের মতো চরাঞ্চলের অবহেলিত শিশুরাও যেন সমান সুযোগ পায়— এ আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। আজকের শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। 
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
আরও পড়ুন
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 
পদ্মায় মিলল হাত-পা ও মাথাবিহীন মরদেহ
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা