ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
ছবি: আরটিভি

পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সাদিক (১৬)। এবং ফুলবাড়ি সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এই ঘটনায় আহত হয়েছে সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বী (১৬)। নিহত এবং আহত তিনজনই সাকোয়া ফাজিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়াশুনা করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে সাকোয়া বাজার এলাকায় প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট শেষ করে বন্ধু রাব্বীর বাসায় যাওয়ার জন্য সাকোয়া থেকে সাহাপাড়ার দিকে তিনজনই একই মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে চন্দনবাড়ি ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সাহাপাড়া এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেতের বেড়া গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাদিক এবং গুরুতর আহত হয় রাহাত ও ফজলে রাব্বী। পরে প্রত্যক্ষদর্শী এবং পথচারীরা তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত রাব্বীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছে বোদা থানা পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হল, ধরা পড়ল সিসি ক্যামেরায়
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হল, ধরা পড়ল সিসি ক্যামেরায়
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
রাজশাহীতে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়।
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
আরও পড়ুন
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নিহত ৩
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা