ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে এসব অঙ্গ উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদরাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাউফল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। এর কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা উদ্ধার করা হয়।

পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে মাদরাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কাটা হাত ও দুই পা পড়ে থাকার খবর পান তিনি। এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে এসব অঙ্গ সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার করা অঙ্গগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে। তবে এগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ব্যক্তির পরিচয় শনাক্ত এবং শরীরের বাকি অংশের সন্ধানে পুলিশ কাজ করছে। উদ্ধার করা অঙ্গগুলোর ফরেনসিকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান মিলেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যান দস্তর আলী, অতঃপর...
নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদের তারে জড়িয়ে দস্তর আলী (৫৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যান দস্তর আলী, অতঃপর...
আরও পড়ুন
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
আজ স্কুলছাত্রীটির বিয়ে
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ