ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন, একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২) এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর তার মৃত্যু হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে। একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/এসআর  
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। 
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। 
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
আরও পড়ুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে যেসব নির্দেশনা মানতে হবে
স্পোক নাকি অ্যালয় হুইল, মোটরসাইকেলের জন্য কোনটি ভালো?