ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি,  আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার রাজু ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ডিবির ওসি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সীমান্তে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্তে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন।
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা
আরও পড়ুন
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’