ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি : আরটিভি

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সন্তোষ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান বলেন, আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের দল কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা। এর মাঝে  একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক  মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 
সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ 
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা দিলেন এমপি নুসরাত
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
যশোরে পৃথক দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ায়। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, আলী হোসেন মনি সড়ক (প্যারিস রোড) সংলগ্ন আদালতের সীমানা প্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুঁড়ে মারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। আরটিভি/টিআর
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জাকিরের মাথা লক্ষ্য করে গু‌লি করা হয়েছে। গু‌লির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরও পড়ুন
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী