
সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাকে জগন্নাথপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সন্ত্রাসী বিরোধী মামলায় জড়িত সন্দেহে ও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ২৮ জুন ১২ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে জগন্নাথপুর থানা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরটিভি/এমএম


