ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু। ছবি: আরটিভি

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন, মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুই দিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। অপুর শেষ ইচ্ছা অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে একটি বেলি ফুলের গাছ লাগানো হয়েছে বলে জানা গেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেছিলেন। পরে তিনি নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।

বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে বের হন অপু। রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ল ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরাই স্বাবলম্বী হবেন এবং পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য তরুণদের খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। আরটিভি/টিআর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় তদন্ত চলছে।
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
আরও পড়ুন
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত
আহত সেই বন্ধুও বেঁচে নেই, মৃতের সংখ্যা দাঁড়াল তিনে
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত