ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর... 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
গ্রেপ্তার রেজাউল বারী। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিনের আসর তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।

পলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থ কিশোরীর ওপর জ্বিনের প্রভাব রয়েছে এমন ধারণা থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর তার পরিবার খতিব রেজাউল বারীর শরণাপন্ন হয়। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে কিশোরী।

পরবর্তীতে খতিবের সঙ্গে যোগাযোগ করলে তার পরামর্শে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে শ্রীনগর বাজার এলাকায় তার ভাড়া বাসায় যান মা-বাবা। সেখানে জ্বিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘর অন্ধকার করে দেন খতিব।

কিশোরীর মা-বাবার অভিযোগ, এ সময় জ্বিন তাড়ানোর নামে বিভিন্ন কৌশলে অন্ধকার কক্ষে কিশোরীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন তিনি। পরে রাতেই তারা শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করেন।

শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি, গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুট—কুড়িগ্রামের রাজারহাটে যেন থামছেই না চুরির ঘটনা। মাত্র এক মাসে তিনটি বাড়িতে দিন দুপুরে  চুরির পর এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চোর আতঙ্ক।
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকের চাপায় আলম মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে ৪ সদস্যের কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে গঠিত এই কমিটি শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে দেখা যায়। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন। চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলাম। উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন। আরটিভি/এসআর
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে ৪ সদস্যের কমিটি
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২