ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগের তিন নেতা এবং একজন ইউপি সদস্য। জানা গেছে, মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার এবং আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে তারা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। একই সঙ্গে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টোল আদায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। ফলে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক মানুষের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনই এজাহারনামীয় আসামি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি, গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুট—কুড়িগ্রামের রাজারহাটে যেন থামছেই না চুরির ঘটনা। মাত্র এক মাসে তিনটি বাড়িতে দিন দুপুরে  চুরির পর এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চোর আতঙ্ক।
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকের চাপায় আলম মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর... 
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিনের আসর তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর... 
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে ৪ সদস্যের কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে গঠিত এই কমিটি শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে দেখা যায়। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন। চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলাম। উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন। আরটিভি/এসআর
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে ৪ সদস্যের কমিটি
আরও পড়ুন
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর
পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
পদ্মায় মিলল হাত-পা ও মাথাবিহীন মরদেহ