ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশের পর সড়ক দুর্ঘটনায় আহত প্রদীপ সরকারের পাশে এনসিপি নেতারা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবিঃ কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রদীপ সরকারকে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন এনসিপি নেতাকর্মীরা।

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রদীপ সরকারকে দেখতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলা শাখার নেতাকর্মীরা। এ সময় তাকে আর্থিক সহায়তা প্রদানসহ ভবিষ্যতে স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এনসিপি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলার দোয়াটি গ্রামের বাসিন্দা আহত প্রদীপ সরকারের বাড়িতে যান। সেখানে তারা তার সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় ডা. আরিফুল ইসলাম প্রদীপ সরকারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে তিনি স্বাবলম্বী হতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এনসিপি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. আরিফুল ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদে-আপদে পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম গাজী এবং কচুয়া উপজেলা ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে উপজেলার দোয়াটি গ্রামের মবিনের দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ সরকার। দুর্ঘটনার পর তার অসহায় জীবনযাপন ও শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হলে তা এনসিপি নেতা ডা. আরিফুল ইসলামের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তিনি নেতাকর্মীদের নিয়ে প্রদীপ সরকারের বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ান এবং সার্বিক খোঁজখবর নেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁদপুরের ৭টি উপজেলা নিয়ে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।  উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। 
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
আরও পড়ুন
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে ৪ সদস্যের কমিটি
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর