
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ হাজার ২২৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০/২০০০ জনকে আসামী করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ আয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শকমোসলেম আলী বাদী হয়ে শুক্রবার এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তান্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, ভাংচুরসহ বিভিন্ন সহিংসতা চালায়। এক পর্যায়ে পুলিশের একটি পিকআপে ভাংচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
এছাড়া, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারন মানুষ।
আরটিভি/ এসকেডি



