ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তানসহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বোদা- দেবীগঞ্জ মহাসড়কের কৈকিল্লা দিঘি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তার সাত বছরের কন্যা আল আকসা এবং বামনহাট এলাকার প্রমিলা রানী (৩০) । সাংবাদিক আলী আজগর খোকনের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায়।

আহতরা হলেন, সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২) বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮),নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি(৭) চন্দনবাড়ি ইউনিয়নের প্রমানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সাকোয়া বোদা মহাসড়কের কৈকিল্লা দিঘী এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় দুমরে মুছরে যায় থ্রি হুইলারটি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় আটজন যাত্রী। তাৎক্ষনিক গুরতর আহত যাত্রীদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয় । মাহামুদা ও তার মেয়ে আল আকসাকে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রমিলা রানী শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। 
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমামকে বহাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
আরও পড়ুন
আহত সেই বন্ধুও বেঁচে নেই, মৃতের সংখ্যা দাঁড়াল তিনে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি