ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
চাটখিল থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে ফয়সালের স্ত্রী মোবাইলে তার স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭-৮জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
বরগুনার পাথরঘায়াটা বিএফডিসি ঘাটে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির পাখি মাছ (সেইল ফিশ)।
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১২অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন।
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়ার রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
আরও পড়ুন
শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন