
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার(১৪নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৩০হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে তাররা।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান করলেও বিভিন্ন অলিগলি থেকে বেরিয়ে এসে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
আরটিভি/এসকে


